বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু
- আপডেট সময় : ০৩:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৯১ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রেবেকা সুলতানা রিক্তা (৩৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
রোববার (১ অক্টোবর) দুপুর ১ টার দিকে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি অটো রিকশার ধাক্কায় তিনি মারা যান।
নিহত স্কুল শিক্ষিকা রিক্তা মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের আল আমিনের স্ত্রী।
স্থানীয় সুত্র জানায়, মাদারেরচর গ্রাম থেকে এক কিলেমিটার দূরে অবস্থিত দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেবেকা সুলতানা রিক্তা তার ৪ মাসের শিশু সন্তানকে বুকের দুধ পান কারানোর জন্য দুপুর ১ টার দিকে অটোরিকশা করে নিজ বাড়িতে আসছিলেন। বাড়ির কাছাকাছি এলে অটোরিকশা থেকে নামার পর বিপরীত দিক থেকে অন্য একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মভাবে আহত হন।
বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে দ্রæত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা অটোরিকশার ধাক্কায় স্কুল শিক্ষিকার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায় নি।




















