ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

‘বই নিলে ফেরত দেন না, তাই নুহাশ পল্লীতে উন্মুক্ত লাইব্রেরি হয়নি’— শাওন

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১০৮ বার পঠিত

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবারের সদস্য, ভক্ত, লেখক, নাট্যকর্মী ও সাহিত্যপ্রেমীরা।

রোববার (১৯ জুলাই) দুপুরে হুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। এ সময় নুহাশ পল্লীতে উন্মুক্ত লাইব্রেরি না থাকার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন,অতীতে সাধারণ মানুষের জন্য লাইব্রেরি চালুর উদ্যোগ নেওয়া হলেও অনেকেই বই নিয়ে আর ফেরত দেননি।

এ কারণে সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে।
শাওন বলেন, গত ১৪ বছর ধরে পরিবারের সদস্য, নুহাশ পল্লীর কর্মী ও ভক্তরাই নিজ উদ্যোগে হুমায়ূন আহমেদের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করে আসছেন। এ বিষয়ে রাষ্ট্রের কাছে তাদের কোনো প্রত্যাশা নেই বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে সকাল থেকেই নুহাশ পল্লীতে ভক্তদের ভিড় দেখা যায়। তারা ফুল দিয়ে প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর স্মৃতিচারণ করেন। অনেকেই নুহাশ পল্লীতে একটি পাঠাগার প্রতিষ্ঠার দাবি জানিয়ে বলেন, এতে নতুন প্রজন্ম হুমায়ূন আহমেদের সাহিত্য আরও সহজে পড়ার সুযোগ পাবে।

নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, দিনটি উপলক্ষে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে মেহের আফরোজ শাওন, দুই সন্তান নিষাদ ও নিনিত, পরিবারের সদস্য এবং অসংখ্য ভক্ত অংশ নেন।

উল্লেখ্য,১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনি মারা যান। পরে তাঁর ইচ্ছা অনুযায়ী গাজীপুরের নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়।

ট্যাগস :

হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে ভক্তদের ঢল

‘বই নিলে ফেরত দেন না, তাই নুহাশ পল্লীতে উন্মুক্ত লাইব্রেরি হয়নি’— শাওন

আপডেট সময় : ০৪:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬