ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ২শতাধিক রোগী
- আপডেট সময় : ০৫:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১০৭ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া এলাকায় বাহেরগড়া ছাত্র সমাজ ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেন নবজাতক, শিশু ও কিশোর রোগ চিকিৎসক ডা. মোঃ হান্নান মিঠু (ট্রেইনি কুমিল্লা জেনারেল হাসপাতাল) ডাঃ আল-আমিন ভূইয়া ও ডাঃ নাফিজ আলম তুষার।
এসময় বিভিন্ন এলাকা থেকে আসা শিশু, নারী, পুরুষ ও বয়স্ক অসহায় দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এই মেডিকেল ক্যাম্পে ২’শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান করা হয়।
আয়োজকরা বলেন, এলাকার অনেক অসহায় দরিদ্র মানুষরা ভিজিট দিয়ে ডাক্তার দেখানো কিংবা চিকিৎসা করানোর মতো সামর্থ্য থাকে না। এসব মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্যই ফ্রি এ মেডিকেল ক্যাম্পের আয়োজন।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির মিনহাজুল ইসলাম, আব্দুল আজিজ, মোহাম্মদ আতিক, শাহাদাত হোসেন সাকিল, মোহাম্মদ রাজু এই আয়োজনে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।




















