ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ নেই: বিজেপি নেতৃবৃন্দ

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৭:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ১০৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র কারামুক্তি ও জুলাই গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি দিবস উপলক্ষে ভোলা জেলা বিজেপি আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ নেই।
এই পতিত সরকার ক্ষমতার আমলে আমাদের জাতীয় পার্টির শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হামলা নির্যাতন করে আমাদের নেতাকর্মীদের ঘর ছাড়া করেছিল। বিজেপির কার্যালয়ে  হোগলায় বসেও কর্মসূচি পালন করতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা। বিজেপিতে আওয়ামীলীগের কোনো স্থান নেই এবং থাকতে পারেনা।

বুধবার (৬ আগস্ট) বিকালে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে এ সব কথা বলেন তারা। বিজেপির নেতারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দূর্নীতি, অর্থ লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার গনআন্দোলনে দেশ যখন উত্তাল তখন আন্দালিব রহমান পার্থ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে হয়রানি করা হয়। কিন্তু তাতেও সে তার অবস্থান পরিবর্তন না করায়  তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ২৪ গনঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওার পর ৬ আগস্ট তিনি জেল থেকে মুক্তি পান। 

বক্তারা,আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা সদর – ১ আসন থেকে নির্বাচন করার ঘোষনা দেন। এবং নির্বাচিত হলে তিনি মন্ত্রী হবেন বলেও জানান তারা।

ভোলা জেলা বিজেপির সহ সভাপতি আলমগীর হোসেন মানিক বাঘার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলা বিজেপির সাধারন সম্পাদক মোতাছিম বিল্লা , যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক নুরনবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা বিজেপির সাধারন সম্পাদক আবুল বাশার বুলবুল, ভোলা পৌর শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুব সংহতির সদস্য সচিব আনোয়ার হোসেন, যুব সংহতির যুগ্ম আহ্বায়ক কামাল সরদার সেচ্ছা সেবক পার্টির আহ্বায়ক মোঃ গোলাম হোসেন, ভোলা জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ হোসেন যুগ্ম আহ্বায়ক ইমরুজ আলম ট্রিমন প্রমূখ।

ট্যাগস :

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ নেই: বিজেপি নেতৃবৃন্দ

আপডেট সময় : ০৭:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫