ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফুলবাড়ীয়ায় সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের উদ্বোধন

মোঃ শফিকুল ইসলাম- ময়মনসিংহঃ
  • আপডেট সময় : ০৪:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ১৩৯ বার পঠিত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাইন্স ইনফরমেশন এন্ড টেকনোলজি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের যাত্রা শুরু । এ উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনী শুভেচ্ছা ক্লাস অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ জুলাই) উপজেলা শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউট হলরুমে উদ্বোধনী শুভেচ্ছা ক্লাসের সভাপতিত্ব করেন সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের রিজোনাল ডিরেক্টর মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ এবং ডেন্টাল সার্জন ডাঃ রিফাত তাছনীম খুশি, এম.আই.টি ফাউন্ডেশন ঢাকার বিভাগীয় চিফ ট্রেইনার রফিকুল ইসলাম তপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভিপি জামান, গফরগাঁও এর সাংবাদিক আয়নাল হক, সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের কার্যকরী সদস্য জামিন হোসেন, কামরুজ্জামান কামাল, মোঃ আব্দুল কুদ্দুস ও পল্লী চিকিৎসক আবু ইসহাক প্রমুখ।

এসময় বক্তারা তৃণমূলে প্রকৃত ও সঠিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় নিয়োজিত সাইন্স এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের বিভিন্ন প্রশংসা মূলক কার্যক্রমের বর্ণনা করেন।

পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি মন্ডলীদের পুরস্কার তুলে দেন সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের রিজোনাল ডিরেক্টর মোঃ সাইফুল ইসলাম।

উল্লেখ্য, এখন ফুলবাড়ীয়ার সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটে এল.এম.এ.এফ পল্লী ডাক্তার প্রশিক্ষণ কোর্স, মা ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ কোর্স ও ডিপ্লোমা ইন ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিক্স টেকনোলজি কোর্স, ভেটেনারি কোর্স সহ অন্যান্য প্রশিক্ষণ সেবা এবং ইনজেকশন দেওয়া, রোগীর প্রেসার মাপা, ড্রেসিং করা ও বিভিন্ন রোগের ঔষধ প্রয়োগ সহ ডাক্তারি সেবা হাতে কলমে শেখানো হবে।

ফুলবাড়ীয়ায় সাইফ এন্ড সামি মেডিকেল ইনস্টিটিউটের উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৯:০১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩