ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফিলিস্তিনে গণহত্যা এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আলফাডাঙ্গায় গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৬৩ বার পঠিত

oplus_2

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং ভারতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন আলফাডাঙ্গা উপজেলার উলামা- মাশায়েখ ও সর্বস্তরেে ধর্মপ্রাণ মুসলমানগণ।

শুক্রবার (২১ মার্চ) জুম্মাবাদ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সকল ধর্মপ্রাম মুসলমান বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে নামাজ শেষে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ঈদগাহ্ ময়দানে উপস্থিত হন। এ সময় হাজার হাজার ধর্মপ্রাম মুসলমান ও উলামা- মাশায়েখগণ মিছিলটি আলফাডাঙ্গা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভবনের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইল সেনাবাহিনী কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলায় সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানান। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারী এস,এম, হাফিজুর রহমান,উপজেলা ক্বওমী উলামা পরিষদের প্রধান উপদেষ্টা তামিম আহমেদ, সংগঠনটির সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আহসানউল্লাহ, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী,থানা মসজিদের ইমাম বিশিষ্ট ইসলামি আলোচক হাফেজ মোল্যা আব্দুর রহমান ফরিদপুরী। খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা ইলিয়াস, চান্দড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল্লাহ্, আলফাডাঙ্গা রেজিস্টার অফিস জামে মসজিদের খতিব মাওলানা হুসাইন আহমেদসহ আরও বিভিন্ন ওলামা মাশায়েখ উপস্থিত ছিলেন।

ফিলিস্তিনে গণহত্যা এবং ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আলফাডাঙ্গায় গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫