সংবাদ শিরোনাম ::
ফরিদপুর শহরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
ফাহিম আদনান ফয়সাল-ফরিদপুর:
- আপডেট সময় : ০৯:৩৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ২৫০ বার পঠিত

ফরিদপুর শহরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু ঘটেছে। শহরের আঙিনা ব্রিজের উপর আজ শুক্রবার বিকাল আনুমানিক পাঁচটায় শহরের নতুন স্ট্যান্ডগামী একই দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক যাহা রেজিস্ট্রেশন নম্বর রাজবাড়ী ট- ১১- ০১৫১ একটি মোটরসাইকেল যাহার রেজিস্ট্রেশন নাম্বার – ফরিদপুর – ল- ১২- ০২২৫ কে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে আরোহী
১। ইনজামুল সেক (২১) পিতা- ইলাহী সেক, সাং- বৈঠাখালী, থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুর এবং অজ্ঞাত একজনসহ মোট দুইজন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন ।
পুলিশ দুর্ঘটনায় মৃত দেহ দুইটি ও মোটরসাইকেল এবং ড্রাম ট্রাকটি হেফাজতে নেয় এবং লাশ দুটিকে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বর্তমানে উক্ত এলাকায় যান চলাচল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















