ফরিদপুর শহরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু ঘটেছে। শহরের আঙিনা ব্রিজের উপর আজ শুক্রবার বিকাল আনুমানিক পাঁচটায় শহরের নতুন স্ট্যান্ডগামী একই দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক যাহা রেজিস্ট্রেশন নম্বর রাজবাড়ী ট- ১১- ০১৫১ একটি মোটরসাইকেল যাহার রেজিস্ট্রেশন নাম্বার - ফরিদপুর - ল- ১২- ০২২৫ কে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে আরোহী
১। ইনজামুল সেক (২১) পিতা- ইলাহী সেক, সাং- বৈঠাখালী, থানা-কোতয়ালী, জেলা- ফরিদপুর এবং অজ্ঞাত একজনসহ মোট দুইজন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন ।
পুলিশ দুর্ঘটনায় মৃত দেহ দুইটি ও মোটরসাইকেল এবং ড্রাম ট্রাকটি হেফাজতে নেয় এবং লাশ দুটিকে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বর্তমানে উক্ত এলাকায় যান চলাচল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।