ফরিদপুর জেলা ছাত্রলীগের সেহরী বিতরণ
- আপডেট সময় : ১১:৪২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ১২৬ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাসব্যাপী সেহরী ও ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৫ মার্চ দিবাগত রাত সাড়ে তিনটা থেকে পর্যন্ত ফরিদপুর জেলা ছাত্রলীগ উদ্যোগে সংগঠনের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় জন বিভিন্ন শ্রেনী পেশার গরীব অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে সেহরি বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে ফরিদপুর জেলা ছাএলীগের
সাধারণ সম্পাদক ফাইম আহমেদ, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান , সাধারণ সম্পাদক মীর শান্ত, জেলার সহ সভাপতি আশরাফী মধু, সাংগঠনিক সম্পাদক অর্মিত বিশ্বাস অর্ক , দপ্তর সম্পাদক অর্ঘ চক্রবর্তী সহ জেলা ও শহর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ফরিদপুর জেলা ছাএলীগের উদ্যোগে মাসব্যাপী সেহরী ও ইফতার বিতরণ চলমান থাকবে ।

























