ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে ১০ দলীয় জোটের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী গণমিছিল

অনিক রায়, ফরিদপুর:
  • আপডেট সময় : ০৭:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পঠিত

ফরিদপুরে ১০ দলীয় জোটের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে মুখরিত এ কর্মসূচি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আজ ২৪ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর মডেল মসজিদের সামনে গিয়ে সমাপ্ত হয়।

গণমিছিলে (ফরিদপুর–৩) আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আব্দুর তাওয়াবের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুর তাওয়াব, ফরিদপুর জেলা জামায়াতের আমির মোঃ বদরুদ্দীন, নায়েবে আমির মোঃ আবুল বাশার এবং খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেই অচলাবস্থা থেকে উত্তরণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রতীক হিসেবেই দাঁড়িপাল্লা প্রতীক আজ জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে বলে তারা উল্লেখ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ফরিদপুর–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আব্দুর তাওয়াব তার বক্তব্যে বলেন,“দাঁড়িপাল্লা সাধারণ মানুষের প্রতীক। এই প্রতীক মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে কথা বলে।”

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, এই বিপুল জনসমাগম প্রমাণ করে সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং একটি গ্রহণযোগ্য ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক ধারার পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। তাদের মতে, এই গণজোয়ার আগামী জাতীয় নির্বাচনে একটি তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে গণমিছিলটি শেষ হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে উপস্থিত হয়ে কর্মসূচিকে সফল করে তোলেন।

ট্যাগস :

ফরিদপুরে ১০ দলীয় জোটের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী গণমিছিল

আপডেট সময় : ০৭:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬