ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় তিনটি ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ১৩০ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভড়ইল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার (৫ জুলাই) বিকাল ৪ টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার আলী খলিফার সভাপতিত্বে ৭,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন,ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন
,সহ-সভাপতি জাকির হোসেন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান,সাধারণ সম্পাদক- মোঃ আকরামুজ্জান রাজসহ স্থানীয় নেতা কর্মী বিন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগমান করার জন্য দলের সকলকে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং কাজী জাফরউল্লাহর হাত কে শক্তিশালী করার আহবান জানান। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পূণরায় নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
























