ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ফরিদপুরে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও চোখে ছানী পরা রোগী বাছাই

মো: নরুল ইসলাম- সদরপুর, ফরিদপুর:
  • আপডেট সময় : ০৫:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১৮১ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নে প্রায় ২ হাজার গরীব রোগীদের বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও চোখে ছানী পরা রোগীদের বাছাই করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে আবদুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে বাংলাদেশ আই ট্রাষ্ট হসপিটালের উদ্যোগে এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ এর সার্বিক সহযোগিতায় এই ফ্রি চক্ষু ক্যাম্প আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সী রোগীদের চোখের পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে চক্ষুচিকিৎসা করা হয়েছে। এছাড়া চোখে ছানী পরা রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাছাই করা হয়েছে। তাদেরকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হবে।

ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা নিতে আসা বালিয়াহাটি গ্রামের বাসিন্দা জেলেকা বেগম ও আনোয়ারা বেগম বলেন, কয়েক বছর ধরে চোখের কম দেখি। এ ক্যাম্পে আসার পর এখানকার সেচ্ছাসেবীরা আমাদের বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এতে আমরা অনেক খুশি।

ছানি রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন বৃদ্ধ মজিবুর মুন্সী। এ ক্যাম্পে আসার পর তার চোখের ছানি অপারেশন বিনামূল্যে করা হবে বলে জানানো হয় তাকে। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব ও ফরিদপুর-৪ এর স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ বলেন, আমরা প্রতিবছরই ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করে থাকি যাতে এ অঞ্চলের গরিব ও অসহায় মানুষ তারা তাদের দৃষ্টি ফিরে পান। তারা যেন দুনিয়ায় আলো দেখতে পান। এ ধরনের মানবিক কাজ আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আজীবন করে যাব।

তিনি আরও বলেন, ইতোপূর্বে ফরিদপুর জেলায় ৩৬ হাজারের অধিক অসহায় ও গরীব রোগীকে ফ্রি ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করেছি আমরা। তারই ধারাবাহিকতায় প্রায় ৮ শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা করা হবে। এজন্য তাদের ঢাকা ও বরিশালে নিয়ে যাওয়া হবে। রোগীদের যাতায়াত ব্যবস্থা, থাকা-খাওয়া, ওষুধপত্র ও চশমাসহ যাবতীয় আর্থিক সহায়তা করা হবে।

ফরিদপুরে বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও চোখে ছানী পরা রোগী বাছাই

আপডেট সময় : ০৫:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫