ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে পাট বোঝাই চলন্ত ট্রাকে আগুন

মানিক কুমার দাস - ফরিদপুর :
  • আপডেট সময় : ০৯:৫০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ১৭৬ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দায় পাটবোঝাই একটি ট্রাক আগুনে পুড়েছে। শুক্রবার বিকেলে উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের শশা বড় ব্রিজের পাশে নগরকান্দা-ফরিদপুর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ কেউ জানাতে পারেনি।

এলাকাবাসী জানায়, নগরকান্দা বাজার পাট ব্যবসায়ী ওমেদ আলীর গুদাম থেকে ৩০১ মণ পাট নিয়ে উপজেলার তালমা নুর জামান জুটমিলে যাওয়ার সময় লস্কারদিয়া ইউনিয়নের শশা বড় ব্রিজের কাছে পাটে আগুন লাগে। এ সময় পথচারীদের চিৎকারে গাড়িচালক গাড়ি থামিয়ে দেয়। আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে দেখে মনে হয়েছে, নাশকতা নয়। প্রথমে এক ভ্যানচালক ট্রাকের পেছনে আগুন দেখে চালককে জানান। খবর পেয়ে বেলা ৩টা ২৪ মিনিটে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাট ব্যবসায়ী মিরাকান্দা গ্রামের ওমেদ আলী বলেন, ‘৭ লাখ ২০ হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে ৩০১ মণ পাট কিনে নেন তালমা নুর জামান জুটমিল মালিক। আগুনে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি দুর্ঘটনা। গাড়ির ওপর লোক ছিল। তাঁরা কিছু বলতে পারছেন না। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

ফরিদপুরে পাট বোঝাই চলন্ত ট্রাকে আগুন

আপডেট সময় : ০৯:৫০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩