ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে নিরাপদ সবজি মেলার উদ্বোধন

মানিক কুমার দাস - ফরিদপুর :
  • আপডেট সময় : ০৪:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ২০১ বার পঠিত

স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে ফরিদপুরে কীটনাশক ছাড়া নিরাপদ সবজি মেলা উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় হাজী শরীয়তুল্লাহ বাজার চত্বরে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও হাজী শরিয়তুল্লাহ বাজারের সভাপতি মোঃ নুরুল ইসলাম মোল্যা।

ইউএসএইড এর অর্থায়নে এবং ক্যামোনিক্স ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ”ফিড দ্যা ফিউচার বাংলাদেশ হর্টিকালচার, ফ্রুুটস এন্ড নন-ফুড ক্রপস অ্যাক্টিভিটিভ এর সহায়তায নিরাপদ সবজি মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিসি এগ্রো লিঃ এরপরিচালক খন্দকার হামিদুল ইসলাম, সভাপতিত্ব করেন এসডিসি এগ্রো লিঃ পরিচালক কাজী আশরাফুল হাসান।
এসময় বক্তারা প্রকল্পের উদ্দেশ্য ও নিরাপদ সবজির গুরুত্ব উল্লেখ করেন। উক্ত অনুষ্ঠানে জনস্বাস্থের জন্য নিরাপদ সবজির গুরুত্ব এবং কৃষিতে নিরাপদ সবজির চাহিদা ও নিরাপদ সবজি চাষাবাদের মাধ্যমে কৃষকদের লাভজনক হওয়ার ব্যাপারে আলোচনা করা হয়।

বর্তমানে বাংলাদেশ তথা সারাবিশ্বব্যাপী নিরাপদ খাদ্য এবং নিরাপদ সবজির বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে। এসডিসি এগ্রো লি: যেভাবে কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে নিরাপদ সবজি উৎপাদন করে বিভিন্ন বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা করছে তা অবশ্যই প্রশংসার দাবীদার।

ট্যাগস :

ফরিদপুরে নিরাপদ সবজি মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৪:৫০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪