ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেল মিনি পিকআপ

ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৮২ বার পঠিত

Oplus_131072

ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর বাজার এলাকায় ফরিদপুর বাইপাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি পিকআপ সড়কের পাশে উল্টে পড়েছে। শনিবার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সদর থানার পিয়ারপুর বাজারের মুন্সী বাজার এলাকা সংলগ্ন কুষ্টিয়াগামী লেনে ঢাকা মেট্রো-ন-১৮-০০৫৫ নম্বরের একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উত্তর পাশে খাদে পড়ে উল্টে যায়।
খবর পেয়ে এসআই মো. সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে ঘটনাস্থলে গাড়ির চালককে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে সরে যান।
পরে করিমপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত মিনি পিকআপটি রেকারের মাধ্যমে উদ্ধার করে জব্দ তালিকাসহ হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেল মিনি পিকআপ

আপডেট সময় : ১২:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬