ফরিদপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৩৪১ বার পঠিত

ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ সাহিদুজ্জামান হোসাইন (মঈন) এর উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) নগরকান্দার মীরের গ্রাম ডাঙ্গীতে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে এক দোয়া ও আলোচনা সভা।
অনুষ্ঠানটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সৈয়দ মঈনের পিতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মোয়াজ্জেম হোসেন (রওশন) রুহের মাগফিরাত কামনা করে এ আয়োজন করা হয়। আলোচনা সভাতে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্বেও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনে বিএনপির (ধানের শীষ) মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান (বাবুল)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি ও ফরিদপুর মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন রতন, নগরকান্দা উপজেলা কৃষক দলের সহ সভাপতি ফরিদ মুন্সি, ডাঙ্গী ইউনিয়নের কৃষকদলের সভাপতি কবির হোসেন লিটু, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান (খোকন), জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক রফিক মোল্লা, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিংকন, ফরিদপুর মহানগর ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু বক্কার (রাতুল), রাজেন্দ্র কলেজের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাব হোসাইন, ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের সহ সভাপতি রাফিন, জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির সরদার সহ জেলা, মহানগর ও কলেজ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
ফরিদপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি ও ফরিদপুর মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন রতন তার বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র, শান্তি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা দোয়া রাখি যেনো সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা লাভ হোক। একই সঙ্গে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মোয়াজ্জেম হোসেন (রওশন) চাচার আত্মার মাগফিরাত কামনা করি।
এছাড়াও তিনি বলেন,” ৩১ দফা প্রস্তাবিত সংস্কারের বাস্তবায়ন আমাদের দায়িত্ব এবং জাতীয় স্বার্থের অপরিহার্য অংশ। আমরা সবাই একযোগে যদি এই লক্ষ্য অর্জনের জন্য কাজ করি, তবে সত্যিকারের পরিবর্তন সম্ভব।”
সভায় আয়োজক ও ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ সাহিদুজ্জামান হোসাইন (মঈন) বলেন, “প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই দোয়া ও আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। একই সঙ্গে পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মোয়াজ্জেম হোসেন (রওশন) এর মাগফিরাত কামনা করি। এছাড়াও আমরা ফরিদপুর-০৪ আসনে বিএনপির ধানের শীষ প্রার্থী শহিদুল ইসলাম খান (বাবুল)-এর নির্বাচনী প্রচারণা কার্যক্রমও সক্রিয়ভাবে এগিয়ে নেব। আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যক্তিগত নয় বরং দেশের গণতান্ত্রিক অবকাঠামোকে শক্তিশালী করা এবং শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখা।”
অন্যান্য বক্তারা এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করেন। পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, নিউমোনিয়ার কারণে ফুসফুসে সংক্রমণজনিত জটিলতায় তিনি বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। উপস্থিত নেতাকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
সৈয়দ বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল ও আলোচনা সভাতে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল। দোয়া মাহফিল শেষে দেশের শান্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই বিশেষ মোনাজাত করেন।




















