ফরিদপুরে ঢাকা পোস্ট এর তৃতীয় বর্ষ বরণ পালিত
- আপডেট সময় : ০২:৩৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৬ বার পঠিত

দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট এর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ফরিদপুর প্রেস ক্লাবের এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এক এক কাটা ও আলোচনা প্রতিষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের নির্দেশনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুমন রঞ্জন সরকার ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য অধ্যাপক মোঃ শাহজাহান।
অনুষ্ঠানে অন্যান্য বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি পান্না বালা ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মঞ্জুয়ারা স্বপ্না, বাংলাভিশন এর জেলা প্রতিনিধি হারুন আনসারী রুদ্র, বাংলা নিউজের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্ট এর ফরিদপুর জেলা প্রতিনিধি জহির হোসেন।
সভায় বক্তারা বলেন বাংলাদেশে অনলাইন পত্রিকা জগতে ঢাকা পোস্ট একটা গুরুত্বপূর্ণ অবস্থান সৃষ্টি করেছে।
তারা এ পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




















