ফরিদপুরে অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের শান্তির সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:১৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ২২৪ বার পঠিত

শাহাবুল আলম, ফরিদপুর:
ফরিদপুর সদরের অম্বিকাপুর আওয়ামী লীগের উদ্যোগে সকালে শান্তির সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত দিনব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচির অংশ হিসেবে অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তির সমাবেশ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশটায় অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে হতে এ পদযাত্রাটি ইউনিয়নের ভাই ভাই বাজার ও চৌধুরী বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তির সমাবেশে সভাপতিত্ব করেন, অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব মন্ডল, সহ-সভাপতি আলী আক্কাস চৌধুরী,অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী, অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম টিপু, আম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন মোল্লা, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




















