ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরের আলীমুজ্জামান সেতুতে বোমা সদৃশ বস্তু উদ্ধার

অনিক রায়,ফরিদপুর:
  • আপডেট সময় : ০৬:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬ ১৩৫ বার পঠিত

Oplus_131072

ফরিদপুর শহরের অন্যতম ব্যস্ত যোগাযোগস্থল আলীপুর আলীমুজ্জামান সেতুর ওপর থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য ঝুঁকি এড়াতে বস্তুটিকে নিরাপদ দূরত্বে বালুর স্তূপের নিচে রাখা হয়েছে। এটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের বিশেষ দল
ঘটনাস্থলে আসছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১০ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে সেতুর পশ্চিম পাশে একটি নীল রঙের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সন্দেহ করেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেতুর ওপর যান চলাচল বন্ধ করে দেন এবং পুরো এলাকাটি ঘিরে রাখেন। দীর্ঘ আড়াই ঘণ্টা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখার পর বেলা সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিটের সহায়তায় বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সেতুর রেলিং সংলগ্ন একটি গাছের গুঁড়ির ওপর রাখা ব্যাগটির ভেতরে লাল রঙের একটি বস্তু পাওয়া যায়, যার সঙ্গে তার প্যাঁচানো ছিল। প্রাথমিক পর্যবেক্ষণের পর সেটিকে সেতু থেকে প্রায় ৩০০ মিটার দূরে আলীপুর বিসর্জন ঘাট এলাকায় নিয়ে গিয়ে বালুর ভেতরে চাপা দেওয়া হয়। দুপুর দেড়টা পর্যন্ত ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, “সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পারি সেতুর ওপর একটি সন্দেহজনক ব্যাগ রয়েছে। এলাকাটি জনবহুল হওয়ায় দ্রুত ব্যবস্থা নিয়ে বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে।”

তিনি আরও জানান, “বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনো নিশ্চিত নয়। ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করা যাবে।”

এ ঘটনায় সেতু সংলগ্ন এলাকা ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ব্যস্ত সেতুতে সন্দেহজনক বোমা সদৃশ বস্তু উদ্ধারের খবরে অনেকেই নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বস্তুটির প্রকৃতি এখনো নিশ্চিত না হওয়ায় এলাকাবাসী সতর্ক অবস্থায় রয়েছে এবং দ্রুত সঠিক তদন্ত ও পরীক্ষার মাধ্যমে বিষয়টি স্পষ্ট করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

ফরিদপুরের আলীমুজ্জামান সেতুতে বোমা সদৃশ বস্তু উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬