ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ফরিদপুর(সদর-৩) আসনে ধানের শীষের গণজোয়ার,নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

অনিক রায়,ফরিদপুর:
  • আপডেট সময় : ০৮:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১২৫ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরে ধানের শীষের গণসংযোগ মিছিল অনুষ্ঠিত,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর মহানগরের ১০ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর সদর-০৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের সমর্থনে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এই প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহানগরের অম্বিকাপুর বাজার থেকে শুরু হয়ে জনতার ব্যাংকের মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ভোট চেয়ে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর শহর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ওসমান রাজা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান কুটু, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এম এম ভিপি ইউসুফ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, মহানগর যুবদলের অন্যতম নেতা আব্দুল আল ফারুক (রুবেল), যুব নেতা মো. হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিংকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগকালে ফরিদপুর শহর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ওসমান রাজা বলেন,“বর্তমান সময়ে মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। ধানের শীষ হচ্ছে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীকের বিজয়ের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে আমরা বিশ্বাস করি।”

মহানগর যুবদলের অন্যতম যুব নেতা আব্দুল আল ফারুক (রুবেল) বলেন,“যুবসমাজ আজ বেকারত্ব, অনিশ্চয়তা আর দুঃশাসনে অতিষ্ঠ। তারা পরিবর্তন চায়। ধানের শীষে ভোট দিয়ে জনগণ সেই পরিবর্তনের পক্ষে রায় দেবে।”

মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এম এম ভিপি ইউসুফ বলেন,“এই নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে—এই প্রত্যাশা নিয়েই আমরা মাঠে নেমেছি।”

জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন বলেন,“কৃষক আজ ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। ধানের শীষই কৃষকের অধিকার রক্ষার প্রতীক। কৃষকসমাজ ঐক্যবদ্ধভাবে এই প্রতীকের পক্ষে অবস্থান নেবে।”

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান কুটু বলেন,“জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার রোধ করার শক্তি কারও নেই।”

এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ অন্যান্য সংগঠনের নেতারা বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে রয়েছে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই সেই আন্দোলনের সফল পরিণতি আসবে।”

গণসংযোগ চলাকালে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা জানান, তারা উন্নয়ন নয়, আগে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পেতে চান। এজন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকেই ভোট দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সাধারণ ভোটাররা।

ট্যাগস :

ফরিদপুর(সদর-৩) আসনে ধানের শীষের গণজোয়ার,নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬