ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

“প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায় নান্দাইলে সমাজসেবা দিবস পালিত

মোঃ মোখলেছুর রহমান, নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ১০:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৮৪ বার পঠিত

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ ইং ।

শনিবার ৩ জানুয়ারি ২০২৬ ইং বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, নান্দাইলের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সমাজসেবক এবং সমাজসেবার উপকারভোগীরা অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। তিনি বলেন, সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। প্রযুক্তির যথাযথ ব্যবহার ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে সমাজসেবাকে আরও গতিশীল করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আলম ফরাজী। তিনি সমাজের সার্বিক উন্নয়নে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগে সমাজসেবা কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দও উপস্থিত থেকে সমাজসেবার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।

“প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায় নান্দাইলে সমাজসেবা দিবস পালিত

আপডেট সময় : ১০:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬