ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

প্রবাসী স্বামী ও সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৩৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ৯২ বার পঠিত

Oplus_0

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া গ্রামে প্রবাসী স্বামী ও সন্তান রেখে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক গৃহবধূ। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুড়াডাঙ্গী গ্রামের সৌদিআরব প্রবাসী মহিদুলের স্ত্রী মরিয়ম আক্তার (২৫) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে ভট্টাচার্যপাড়া গ্রামের কামরুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করলেও তিনি সেখান থেকে সরেননি। মহিদুল ও মরিয়মের সংসারে পাঁচ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

অন্যদিকে, কামরুল ইসলামও বিবাহিত। তার স্ত্রী ও চার বছরের এক পুত্র সন্তান রয়েছে। মরিয়ম সেখানে অবস্থান শুরু করার পর থেকে কামরুল পলাতক রয়েছেন।

মরিয়ম আক্তার জানান, প্রায় আট-নয় মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং স্বামী প্রবাসে যাওয়ার পর সম্পর্কটি আরও ঘনিষ্ঠ হয়।

তিনি বলেন, “স্বামীর সংসার কিংবা বাবার বাড়ি কোথাও আমার জায়গা নেই। তাই আমি কামরুলের কাছ থেকে সামাজিক স্বীকৃতি চাই।”

এ বিষয়ে কামরুলের স্ত্রী বলেন, “আমার স্বামীর ফোনে ও ফোন করত। আমি ধরলে বলত ভাই পেতেছে। এখন আমার সংসার নষ্ট হওয়ার পথে। আমি চাই না আমার জীবন বা ওর জীবন নষ্ট হোক।”

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে গ্রাম্য সালিশে মরিয়মকে বাবার বাড়ি চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি রাতেই আবার কামরুলের বাড়িতে ফিরে আসেন।

কামরুলের মা ও প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, মরিয়ম কামরুলকে ফাঁসানোর চেষ্টা করছে। মোবাইলে কথা বললেই সম্পর্ক হয়ে যায় না।

এ ঘটনায় এলাকায় তীব্র আলোচনা চলছে। অনেকেই বলছেন, স্বামী ও সন্তান রেখে আরেকজন বিবাহিত পুরুষকে বিয়ে করার ঘটনা সামাজিক ও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য নয়। সবাই মরিয়মকে তার স্বামীর সংসার বা বাবার বাড়িতে ফিরে যেতে পরামর্শ দিয়েছেন।

প্রবাসী স্বামী ও সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

আপডেট সময় : ১২:৩৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫