ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন: এমপি হেলাল

আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ):
  • আপডেট সময় : ১০:৫৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ১৩৫ বার পঠিত

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল এমপি বলেছেন, “মায়ের ভালোবাসা যেমন কখনোও শেষ হয় না তেমনি ভাবে মানবিক প্রধানমন্ত্রী ও মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ভালোবাসারও শেষ নেই। আজ তিনি দেশের প্রতিটি মানুষকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন।“

গতকাল মঙ্গলবার নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সংলগ্ন সমসপাড়া স্কুল মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের অংশগ্রহণে এক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

তিনি আরো বলেন, তাঁর ভালোবাসার উপহার থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া লাল-সবুজের বাংলার কোন মানুষই বঞ্চিত হননি। তিনি প্রতিনিয়তই দেশের অসহায়, গরীব, ছিন্নমূল, খেটে খাওয়া সকল শ্রেণির মানুষদের স্বচ্ছল জীবন-যাপনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করছেন। আজ এক সময়ের তলাবিহীন ঝুড়ির দেশটাকে আধুনিকতার উন্নয়নের মোড়কে মুড়িয়ে দিয়েছেন শেখ হাসিনা। এছাড়াও উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে আরো অনেক মেগা প্রকল্প হাতে নিয়েছেন। তাই দেশের সার্বিক উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হলে আগামীতেও বঙ্গবন্ধুর প্রতিক, উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আবারো শক্তিশালী করার কোন বিকল্প নেই বলে তিনি সবাইকে নৌকায় ভোট দেওয়ার প্রতি আহ্বান জানান।

বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁনের সভাপতিত্বে ও পরিষদের সচিব মোতালেব হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক আক্কাছ আলী প্রামাণিক প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও বিশা ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন: এমপি হেলাল

আপডেট সময় : ১০:৫৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩