প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিম অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৮:৫৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ১২৯ বার পঠিত

জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিম অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী সরকারি-বেসরকারি ভাবে বিতরণ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার ৬ এপ্রিল বিকেল চারটা দিকে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারি শিশু পরিবার বালক জামালপুরের শিশুদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে শহরের বকুলতলাস্থ দলীয় কার্যালয়ে
আয়োজিত এক অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিসদ চেয়ারম্যান আবুল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ এবং সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শতাধিক শিশুর মাঝে ৩০ বস্তা চাল, ২৫ কেজি ডাল, ৫৫ লিটার সয়াবিন তেল, ৫০ প্যাকেট মুড়ি, ৫ কেজি খেজুর, ২৫ কেজি কালিজিরা চাল, ১৫ কেজি মাংস ও ৫ কেজি জিলাপী বিতরণ করা হয়।




















