ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ

ইয়াছিন আরাফাত -স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ২৯৮ বার পঠিত

যশোরের প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান ক্যাবেল হত্যাকাণ্ডের ২৩তম বার্ষিকী পালিত হয়েছে। রোববার এ উপলক্ষে আলোচনা সভা ও তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। হত্যাকাণ্ডের ২৩ বছরেও বিচার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে কালো ব্যাচ ধারণ করে সাংবাদিকরা। পরে সকাল সাড়ে ১২ টার দিকে মরহুমের যশোর কারবালাস্থ সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাব যশোর, সংবাদপত্র পরিষদ,যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিষ্ট এ্যাসেসিয়েশন, দৈনিক গ্রামেরকাগজ, দৈনিক কল্যান, দৈনিক স্পন্দন, দৈনিক রানার, রাতদিন নিউজ। পরে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়।

সার্বিক অনুষ্ঠানে অংশ নেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামেরকাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, দৈনিক কল্যানের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ দৌলা মিথুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো.আকরামুজ্জামান সভাপতি, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ., যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটো জার্নালিষ্ট এ্যাসেসিয়েশনের সভাপতি গোপিনাথ দাস, সাধারণ সম্পাদক এমআর খান মিলন, রাতদিন নিউজের সম্পাদক মন্ডলীর সভাপতি শিমুল ভুইয়া প্রমুখ।

এছাড়া বেলা ১২ টায় যশোর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে পৃথক শোকসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, আইনের মারপ্যাঁচে বছরের পর বছর মামলার বিচার-প্রক্রিয়া আটকে রয়েছে। কেন বিচার শুরু করা যাচ্ছে না, এটিই এখন বড় প্রশ্ন।
প্রসঙ্গত, ২০০০ সালের ১৬ জুলাই দৈনিক জনকণ্ঠর যশোর অফিসে কর্মরত অবস্থায় শামছুর রহমান আততায়ীর গুলিতে নিহত হন।

প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ

আপডেট সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩