ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

প্রথম আলোর সাংবাদিক শামসের মুক্তির দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ১৫৯ বার পঠিত

সংবাদ প্রকাশের জেরে সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গভীর রাতে সাদা পোশাকে তুলে নেওয়ার প্রতিবাদে ও তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার ইপিজেড এলাকায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান।

এ মানববন্ধন থেকে সাংবাদিকরা জানান, সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে রাতের আধারে সাদা পোশাকে একদল আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। তাকে কেন রাতের আধারে গ্রেপ্তার করতে হবে। তিনি তো পালিয়ে যেতেন না। আমরা এর তিব্র প্রতিবাদ জানাই। সেই সাথে ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন বাতিল করতে হবে।

তারা আরও বলেন, আপনারা জানেন এই শামসের ভাই এসি রবিউল ইসলাম ঢাকার হলি আর্টিজান জঙ্গি হামলায় নিহত হয়েছে। যেখানে এক মায়ের সন্তান দেশের জন্য শহীদ হয়েছে সেখানে অন্য সন্তান দেশের বিরোধী কার্যকালাপ কিভাবে করে। তিনি রাষ্ট্রের ভালোর জন্য কাজ করেন। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তাকে নিঃশর্ত মুক্তি চাই।

মানববন্ধন শেষে তারা প্রতিবাদ মিছিল করেন। মিছিলে ৭১ টিভিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়,এ সময় সাভার, আশুলিয়া,ধামরাই ও কাশিমপুরের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত যে, গত ২৬ মার্চ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের জেরে ২৯ মার্চ ভোর চারটার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকায় শামসুজ্জামানের বাসা থেকে সিআইডির একটি দল তাকে ধরে নিয়ে যায়। এ সময় তারা শামসুজ্জামানের থাকার কক্ষ তল্লাশি করে তাঁর ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে যান। পরে ৩০ মার্চ দুপুরে রমনা থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে উঠানো হয়। পরে মহামান্য আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :

প্রথম আলোর সাংবাদিক শামসের মুক্তির দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

আপডেট সময় : ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩