ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপ কার্যকর না হতেই বেড়েছে দাম

মোঃওয়াজ কুরনী- দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৫৬০ বার পঠিত

ভারত থেকে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে সেই দেশের অর্থ মন্ত্রণালয়। তবে গতকাল যে পেঁয়াজগুলো ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে। সেই সব পেঁয়াজে কোনো প্রকার শুল্ক কার্যকর করা হয়নি। আগের এলসি করার কারণে বিনা শুল্কে পেঁয়াজগুলো আমদানি হয়েছে। তবুও হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে বেড়েছে এসব পেঁয়াজের দাম।

সোমবার (২১ আগস্ট) সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। তবে ভারত সরকার নতুন শুল্ক আরোপ করার কারণেই ভারতেই বেড়েছে পেঁয়াজের দাম বলছেন বন্দরের ব্যবসায়ীরা। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

জানা গেছে, একদিনের ব্যবধানে প্রকারভেদে কেজিপ্রতি নাসিক জাতের পেঁয়াজ ১৪ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা কেজি দরে। যা গতকালকেই বিক্রি হয়েছিল ৪৬ থেকে ৪৭ টাকা দরে অন্যদিকে ইন্দোর জাতের পেঁয়াজ কেজি প্রতি ১২ থেকে ১৩ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায়, যা গতকালকে বিক্রি হয়েছিল ৪১ থেকে ৪৩ টাকা দরে।

বগুড়া থেকে পেঁয়াজ কিনতে আসা মোজাম্মেল হোসেন বলেন, পেঁয়াজের দাম অনেকটাই বেশি। গত দুই দিন আগে নাসিক জাতের পেঁয়াজ কিনছিলাম ৪৬ থেকে ৪৭ টাকা এবং ইন্দোর জাতের পেঁয়াজ কিনছিলাম ৪১ থেকে ৪৩ টাকা দরে। এখন এসব পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, রোববার (২০ আগস্ট) ভারতীয় সাতটি ট্রাকে ২১১ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপ কার্যকর না হতেই বেড়েছে দাম

আপডেট সময় : ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩