ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পুলিশের প্রশংসা শুনলে আমার ভালো লাগে- ভোলায় স্বরাষ্ট্রমন্ত্রী

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ৪০১ বার পঠিত

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশের প্রশংসা শুনলে আমার খুব ভালো লাগে। পুলিশ প্রশাসনকে অত্যন্ত দক্ষতার সাথে গড়ে তোলা হয়েছে। তাই তারা জনগনের পাশে থেকে বন্ধু হয়ে কাজ করে যাচ্ছে।আর তাই আজকে পুলিশ দেশের নিরাপত্তার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে ভোলার চরফ্যাশন উপজেলাধীন দুলারহাটে নবনির্মিত দুলারহাট থানা ভবন উদ্ভোধন কালে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি তার বক্তব্য বলেন,নির্বাচন আসলেই একটি দল দেশটিকে অস্থিতিশীল করে তুলতে চায়। তারা অগ্নি সংযোগ ও সন্ত্রাসী কার্মকান্ড চালিয়ে মানুষ হত্যায় মেতে উঠে। কিন্ত শেখ হাসিনার নেতৃত্বে এদেশের জনগন তাদেরকে প্রতিহত করবে।

তিনি আরো বলেন,আমি বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছি, বঙ্গবন্ধুর মধ্যে যে গুনগুলো ছিলো আজকের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মধ্যেও তদ্রুপ গুনাবলী বিদ্যমান। শেখ হাসিনার সরকার চিকিৎসা সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। বিএনপি ক্ষমতায় আসলেই আমাদের উন্নয়ন গুলো স্তব্ধ করে দেয়। দেশের সকল গ্রামেই শেখ হাসিনা জনপ্রিয় নেত্রী। জনগন এখন আলোকিত বাংলাদেশ দেখতে চায়। তাই ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে নিয়ে যেতে হলে শেখ হাসিনা সরকারকে পূনরায় নির্বাচিত করতে হবে। এ সময় তিনি চরফ্যাশনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোলা ৪ আসানে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, এ অঞ্চলের মাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আয়ামী লীগের ঘাঁটি।আমি চরফ্যাশনকে রাজধানী বানাতে পারবো না কিন্তু চরফ্যাসনকে একটি আধুনিক উপজেলায় রুপান্তরিত করবো। তিনি বলেন,দেশের কোনো উপজেলায় ৪টি থানা নেই, কিন্ত এখানের মানুষকে সেবা দিতে ৪টি আধুনিক থানা স্থাপন করেছি।

ভোলা জেলা পুলিশ সূপার মোঃ মাহিদুজ্জামান (বিপিএম) এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান (বিপিএম, পিপিএম),স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (পুলিশ-২) মোহাম্মদ হোসেন, ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান,

এ সময় উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদিন আকন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ভোলা কোস্ট গার্ড দক্ষিন জোনের কমান্ডার মোঃ আল ফারুক সহ প্রমুখ।

এর পূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ নজরুল ইসলামের ৩১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। পরে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূস্পস্তবক অর্পন করেন। পরে স্বারক বৃক্ষরোপন, শেখ রাসেল বিনোদন পার্ক, জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, আধুনিক বাস টার্মিনাল সহ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক স্থাপনা পরিদর্শন করেন।

ট্যাগস :

পুলিশের প্রশংসা শুনলে আমার ভালো লাগে- ভোলায় স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩