ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পুলিশের জন্য ‘হেলথ কার্ড’ চাইলেন অতিরিক্ত ডিআইজি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময় : ০৪:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৫৩ বার পঠিত

Oplus_131072

পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা সহজ করতে ‘হেলথ কার্ড’ চালুর দাবি জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মুঈদ। তিনি বলেন, কম বেতনের কারণে অনেক পুলিশ সদস্য উন্নত চিকিৎসার খরচ বহন করতে হিমশিম খান।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলনে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইজিপি মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।
আহম্মদ মুঈদ জানান, রাজারবাগ পুলিশ হাসপাতালসহ বিভিন্ন বিভাগীয় হাসপাতালে প্রতিদিন হাজারো পুলিশ সদস্য ও তাদের পরিবার চিকিৎসা নেন। তবে জনবল, আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে। গুরুতর আহত সদস্যদের অনেক সময় বেসরকারি হাসপাতাল কিংবা বিদেশে চিকিৎসার প্রয়োজন পড়ে।
তিনি আরও বলেন, আইজিপির উদ্যোগে পুলিশ সদস্যদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি কনস্টেবলদের আবাসন সংকট দূর করতে নতুন ভবনের অনুমোদন এবং পুলিশ সদস্যদের সন্তানদের জন্য মানসম্মত স্কুল স্থাপনের দাবিও জানানো হয়।

ট্যাগস :

পুলিশের জন্য ‘হেলথ কার্ড’ চাইলেন অতিরিক্ত ডিআইজি

আপডেট সময় : ০৪:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬