ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

পুনঃ ব্যাবহারযোগ্য স্যানিটারি প্যাড বিতরণ ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৩:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ১৯৯ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুনঃ ব্যাবহারযোগ্য স্যানিটারি প্যাড বিতরণ ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে পিটাছড়া চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

পুনঃ ব্যাবহারযোগ্য স্যানিটারি প্যাড বিতরণ ও সচেতনতামূলক কর্মশালায় পিটাছড়া চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহফুজ রাসেল এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, চট্টগ্রাম সরকারি হাসপাতাল প্রাক্তন প্রফেসর ডা: রওশন মোর্শেদ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলম,বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমত উল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কন্যা থেকে নারীতে উত্তরণের প্রথম ধাপ হল ঋতুমতী হওয়া। এই দৈহিক পরিবর্তনের ফলেই পরিপূর্ণতা পায় নারীর শরীর। কিন্তু বর্তমান আধুনিক এসময়ে দাঁড়িয়েও এই দৈহিক পরিবর্তন নিয়ে কথা বলতে বা লোকসমক্ষে আলোচনা করতে এখনও বিড়ম্বনা বোধ করেন বেশির ভাগ মহিলা। গ্রামাঞ্চলে তো বটেই শহরেও কিছু কিছু এলাকায় মহিলারা এখনও পিরিয়ড নিয়ে ভ্রান্ত ধারণার বশবর্তী। যা পরোক্ষে ডেকে আনছে শারীরিক অসুস্থতা।

এখনও ঋতুস্রাবের সময় মান্ধাতার আমলের অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করেন অধিকাংশ মহিলারা। যার ফলে নানা সংক্রামক রোগে আক্রান্ত হতে হচ্ছে তাদের। বিশেষ করে গ্রামাঞ্চলে এই বিশেষ সময়ে কাপড়ের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। পরিচ্ছন্নতার অভাবে কাপড় থেকে সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পায় প্রায় দ্বিগুণ। এর জেরে মহিলাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। কখনও কখনও এই অপরিচ্ছন্নতা ও ভ্রান্ত ধারণা ডেকে আনছে অকাল মৃত্যু। মহিলাদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে আজকে পিটাছড়া চিকিৎসা কেন্দ্রের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য যে, পুনঃ হচ্ছে হ্যালো হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের একটি পাইলট প্রকল্প।

পুনঃ ব্যাবহারযোগ্য স্যানিটারি প্যাড বিতরণ ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩