পীরগঞ্জে কালবৈশাখী ঝডে় ক্ষতিগ্রস্হ কৃষকদের কৃষি প্রনোদনা দেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার
- আপডেট সময় : ০২:০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ৩৬৬ বার পঠিত

রংপুরের পীরগঞ্জে ২৪ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে এগারোটার সময় টানা বৃষ্টির মধ্যে হটাৎ দমকা হাওয়ায় কাবিলপুর ইউনিয়নের সরলিয়া বেতকাপা ও জয়পুর গ্রামের প্রায় ১৫ টি বাড়ির টিনের চালা বাতাসে উড়ে নিয়ে গেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি ।
এ ছাড়াও একই সময়ে রায়পুর ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের প্রায় ২০জন কৃষকের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং আঃ খালেক মিয়ার মমিন মার্কেটের পাশে গড়েওঠা এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার বেশ কয়েক বান্ডিল টিন ঝড়ে উড়ে লণ্ডভণ্ড হয়ে ঘরে লাগানোর অনুপযোগী হয়ে পড়েছে ।এদিকে হাফীজিয়া মাদ্রাসার টিনের চালা উড়ে যাওয়ার ফলে কিতাবগুলো সম্পূর্ণ পড়াশোনা বন্ধ হয়ে গেছে।
২৫ সেপ্টেম্বর সোমবার অনুমান সকাল ১০ঃ০০ ঘটিকার সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের নির্দেশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কৃষিবিদ সুজন মিয়া। কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন খুব দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হবে।
ইতিমধ্যে আমরা তালিকা তৈরি করেছি তালিকা অনুযায়ী সকলেই সহযোগিতা পাবেন এমন আশ্বাস প্রদান করেন কৃষকদের।
























