ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পিছিয়ে পরা জনপদ তজুমদ্দিন কে উন্নয়নের জনপদে রূপান্তরিত করেছে আওয়ামীলীগ- এমপি শাওন

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৭:২৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ১৩৬ বার পঠিত

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আওয়ামী লীগ কখনো রাতের ভোটে বিশ্বাসী নয়, আমরা দিনের ভোটেই নৌকার বিজয় সুনিশ্চিত করব। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতিটি ক্ষেত্রে রক্ষা করেছেন।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে তজুমদ্দিন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী প্রদত্ত নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন (এমপি) বলেন, প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পসহ নানা সুবিধা দিয়ে দেশের সাধারণ মানুষের অভাব দূর করেছেন। মানুষের এখন ভাতের অভাব নেই। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বাংলাদেশের যত উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে।

তিনি আরো বলেন, ক্ষমতায় আসার পর থেকেই দেশনেত্রী পিছিয়ে পরা জনপদ লালমোহন তজুমদ্দিন কে উন্নয়নের জনপদে রূপান্তরিত করেছেন। করোনা, আইলা, আম্পানসহ সব দুর্যোগের সময় সাধারণ মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনের মানোন্নয়ন ও নিরাপত্তায় কাজ করে চলেছেন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষের আশ্রয়ের ব্যবস্থা করেছেন।

তিনি তার বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করেন। তিনি স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে তা বাস্তবায়ন করবেন। আগামী নির্বাচনে মনোনয়ন পেলে আপনারা সর্বোচ্চ ভোটের মাধ্যমে নৌকার প্রার্থীকে বিজয়ী করলে লালমোহন তজুমদ্দিনকে স্মার্ট বাংলাদেশ করে গড়ে তোলা হবে। শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সুভ্র দেবনাথের সভাপতিত্বে তজুমদ্দিন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান (বিপিএম), তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

ট্যাগস :

পিছিয়ে পরা জনপদ তজুমদ্দিন কে উন্নয়নের জনপদে রূপান্তরিত করেছে আওয়ামীলীগ- এমপি শাওন

আপডেট সময় : ০৭:২৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩