ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

পাবনায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃ হাসান মিয়া- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১৬৭ বার পঠিত

সোমবার (১৫ জুলাই) দুপুরে পাবনা সদর উপজেলার লস্করপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্বর মহাসড়কের পাশ থেকে প্রায় ৫৮ বছর বয়সি অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে ্ঐ ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন। এলাকার সবাই মানসিক ভারসাম্য ভেবে খাবার দিতেন। ঠিকানা জানতে চাইলে অবাক দৃষ্টিতে চেয়ে থাকতেন। হঠাৎ গতকাল সকালে স্থানীয়রা লস্করপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্বর মহাসড়কের পাশে জ্ঞানহীনভাবে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ গিয়ে অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠান।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি রওশন আলম মুঠো ফোনে বলেন, এখনোও পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি। লাশ মর্গে রাখা হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আজই ময়না তদন্ত শেষে লাশের সৎকাজের জন্য স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

পাবনায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪