ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতিকে হত্যার চেষ্টার ঘটনায় থানায় জিডি

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৮১ বার পঠিত

“খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীকে হত্যা চেষ্টার ঘটনায় থানায় জিডি ও রিপোর্টার্স ইউনিটির জরুরি সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার পাইকগাছা থানায় হাজির হওয়ার পর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। জিডি সুত্রে জানা গেছে,পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী মঙ্গলবার খুলনা থেকে তার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ী ফিরছিলেন।

রাত আনুমানিক রাত ৮ টার দিকে উপজেলার কপিলমুনি তালতলা খাল নামক স্থানে পৌছালে সেখানে আগে থেকেই ওঁৎপেতে  থাকা তিন জন দুর্বৃত্ত তার গতিরোধ করে।

এসময় দুর্বৃত্তদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা করলে তিনি মোটরসাইকেল ফেলে মাটিতে লুটে পড়ে। ঐসময় সাথে থাকা তার স্ত্রী চিৎকার করতে থাকলে পিছন দিক থেকে একটি মোটরসাইকেল আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এদিকে দুপুর ১২ টায় ইউনিটির কার্যালয়ে প্রতিষ্ঠানের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বেগ পকাশ করে বক্তব্য রাখেন

 সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান,সিনিয়র নির্বাহী সদস্য সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ মানছুর রহমান জাহিদ, নির্বাহী সদস্য জহুরুল হক, হাফিজুর রহমান রিন্টু।

সদস্য আনোয়ারুল ইসলাম,রাবিদ মাহমুদ চঞ্চল, মাজহারুল ইসলাম মিথুন, শাফিয়ার রহমান, কাজী সোহাগ প্রমুখ। এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ  মোঃ সবজেল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতিকে হত্যার চেষ্টার ঘটনায় থানায় জিডি

আপডেট সময় : ০৪:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫