পাইকগাছা-কয়রা বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকের গণসংযোগ
- আপডেট সময় : ০৯:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১৫৪ বার পঠিত

খুলনা-৬ (পাইকগাছা- কয়রা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক এর গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ হয়েছে।
শুক্রবার দিনব্যাপী উপজেলার দেলুটী ইউনিয়নের ফুলবাড়ি বাজার, দারুন মল্লিক, নোয়াই বাজার, বিগরদানাসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি বর্তমান বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্চাসেবক দল নেতা জিএম ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা মোঃ তোফা, ইমরান হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা মোঃ আক্তার হোসেন, শহিদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা জিয়ারুল ইসলাম ও তেজেন মন্ডলসহ শত শত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



















