ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

পাইকগাছায় স্বামী,শ্বশুর ও ননদের নির্মম প্রহারে গৃহবধূর মৃত্যুঃ ৩জনের নামে থানায় মামলা

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১১:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১২৬ বার পঠিত

খুলনার পাইকগাছায় স্বামী,শ্বশুর ও ননদের নির্মম প্রহারে গৃহবধূ আবেদা বেগম(২৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় থানায় স্বামী,শ্বশুর ও ননদের নামে নিহতের পিতা ফরিদ গাজী বাদী হয়ে হত্যা মামলা দিয়েছেন।

মামলার সুত্রে জানা যায়,সোমবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবেদা বেগম মারা যায়। শনিবার দুপুরে স্বামী জাকারিয়া সরদার (২৭) ও শ্বশুর মোহম্মদ আলী সরদার (৫৫) ও ননদ তাকে গরুর খাবার দিতে দেরি হওয়ায় বেধড়ক মারপিট করে। মাটিতে ফেলে পা দিয়ে পাড়ায়। যাতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে প্রথমে স্থানীয় হাসপাতল পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুদিন পর মারা যায়। খুলনা থানা পুলিশ স্বামী জাকারিয়া কে আটক করেছে। শ্বশুর মোহাম্মদ আলী (৫৫) পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিঢালী ইউনিয়নের পুলিশ ক্যাম্পের পাশে নিজ বাড়ীতে । পাইকগাছা থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান ঘটনায় নিহতের স্বামী,শ্বশুর ও ননদের নামে হত্যা মামলা হয়েছো। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাইকগাছায় স্বামী,শ্বশুর ও ননদের নির্মম প্রহারে গৃহবধূর মৃত্যুঃ ৩জনের নামে থানায় মামলা

আপডেট সময় : ১১:৪৪:২২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪