ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় লবন পানি তুলে রোপনকৃত ধান ডুবিয়ে দেয়ায় ইউএনও দপ্তরে লিখিত অভিযোগ

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৬:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ২১০ বার পঠিত

” খুলনার পাইকগাছায় লবন পানি তুলে রোপনকৃত প্রায় ২০ বিঘা বোরো ধান ডুবিয়ে দেয়ায় বৃহস্পতিবার
(৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর দপ্তরে লিখিত অভিযোগ হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের আসলাম গাজীর ছেলে মোঃ কুতুব উদ্দিন সরদার ও মোঃ কুদ্দুস সরদার হঠাৎ চলতি বছর কিছু জমির মালিকদের নিকট থেকে জমি হারী করে নিয়ে লোনা পানি তুলে একই গ্রামের মৃত: ফাকের আলী গাজীর ছেলে মুজিবুর গাজী, ছলেমন গাজীর ছেলে লিয়াকত গাজী ও মৃত জিয়াউদ্দিন গাজীর ছেলে তাছলিমুর গাজীদেরসহ আশপাশের প্রায় ২০ বিঘা রোপণকৃত বোরো ধানে লবণ পানি তুলে ডুবিয়ে দিয়েছে। অভিযোগে আরও জানা যায়, অভিযোগ কারিরাসহ সিলেমানপুর চরের বিলের প্রায় ৭০ শতাংশ লোক দীর্ঘদিন যাবৎ বোরো মৌসুমে বোরো ধান চাষ করে আসছে। চলতি বছরে বিবাদীগন বাদীগনের জমিতে লবণ পানি তুলে। এদিকে রোপনকৃত ধান লবণ পানি তুলে ডুবিয়ে দেয়ার কারন জানতে চাইলেও বিবাদীগন কোন কর্নপাত না করে গায়ের জোরে তাদের কর্মকাণ্ড চালিয়েই যাচ্ছে। বর্তমানে বাদীগন তাদের ফসলী জমি লবণ পানিতে ডুবে থাকায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে। এমতাবস্থায় অতিদ্রুত লবণ পানি নিস্কাশন না করা হলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে তারা।

এ বিষয়ে জানতে চাইলে মুঠো ফোনে বিবাদী মোঃ কুদ্দুস সরদার জানান, আমরা তাদের জমিতে লবণ পানি তুলবো কেনো, আমরা আমাদের লীজকৃত জমিতে খালের মিষ্টি পানি উঠিয়েছি। এছাড়াও এখনও তো খালে লবণ পানি আসেনি। বর্তমানে খালে মিষ্টি পানি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছায় লবন পানি তুলে রোপনকৃত ধান ডুবিয়ে দেয়ায় ইউএনও দপ্তরে লিখিত অভিযোগ

আপডেট সময় : ০৬:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬