ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি প্রার্থী বাপ্পি

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ১২৬ বার পঠিত

খুলনার পাইকগাছায় নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি।

খুলনার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৬ আসন নিয়ে। এখানে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদ্য দায়িত্ব পাওয়া খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পিকে।

মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া। কেউ প্রশ্ন তুলছেন, খুলনা-৬ আসনে বিএনপির নিজস্ব প্রার্থী না পেয়ে রূপসা থেকে কেন আনা হলো? আবার কেউ বিদ্রূপ করছেন, কয়রা-পাইকগাছার মানুষকে নেতৃত্ব দিতে নাকি ‘ভাড়াটে নেতা’ দরকার! অন্যদিকে জামায়াতের প্রার্থীকেও ঘিরে চলছে বিতর্ক।

বহিরাগত বিতর্কের জবাবে মুখ খুলেছেন বিএনপি প্রার্থী মনিরুল হাসান। নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তিনি। মতবিনিময় সভায় তিনি বলেন, ‘অনেকে বলছেন, ধানের শীষের প্রার্থীর বাড়ি রূপসায়, কয়রায় নয়। হ্যাঁ, আমার বাড়ি রূপসায় ঠিকই, কিন্তু বসবাস করি খুলনা শহরে। ঠিক যেমন এখানকার জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদও থাকেন খুলনা শহরে। জামায়াতের প্রার্থীর শিকড় দেশের বাইরের কি না, সেটা নিয়ে কিছু বলতে চাই না। আমি খুলনা জেলার ছেলে। তাই কয়রা-পাইকগাছার উন্নয়নে কাজ করতে আমার কোনো বাধা নেই।’

দীর্ঘদিনের স্থানীয় সরকারের অভিজ্ঞতা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘আমি টানা ১৪ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। রূপসায় আমার ইউনিয়নে গিয়ে জেনে আসুন, আমি কী কী উন্নয়ন করেছি। উন্নয়ন কীভাবে করতে হয়, কাজ কীভাবে আনতে হয়—সেটা আমি জানি। আমার এনার্জি আছে, পরিশ্রমের শক্তি আছে, কৌশল জানি। শুধু একবার সুযোগ দিন—দ্বিতীয়বার ভোট চাইতে আসব না। যদি মনে করেন আমি যোগ্য, তখন আপনারাই আমাকে ডেকে নেবেন।’

তিনি আরও বলেন নির্বাচিত হলে কয়রা-পাইকগাছার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে মনিরুল হাসান বলেন, ‘পাইকগাছায় আড়াই শ শয্যার হাসপাতাল গড়ে তুলব, সুপেয় পানির ব্যবস্থা করব, সুন্দরবন ঘিরে পর্যটনকেন্দ্র তৈরি করব। পাইকগাছার দেলুটিতে শিবসা নদীর ওপর সেতু নির্মাণ করব,টেকশই বেড়িবাঁধ করবো,যাতে পাইকগাছা কয়রার মানুষ দ্রুত খুলনায় যেতে পারে। মাদকমুক্ত সমাজ ও শিক্ষার আলো ছড়ানোর কাজ করবো’
রোববার সকালে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদের বাস ভবনে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাব পাইকগাছা সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন আওয়ামিলীগের সাথে যারা জড়িত ছিলেন,তাদের মধ্যে যারা নিরীহ প্রকৃতির ও যাদের মধ্যে দেশ প্রেম রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই। এ-উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভাপতিত্ব করেন ডাঃ আব্দুল  মজিদ। উপস্থিত ছিলেন, আশরাফুল ইসলাম নান্নু, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা আবুল হোসেন, তোহিদুজ্জামান মুকুল সেলিম রেজা লাকি,এ্যাড আব্দুস সাত্তার, মোস্তফা মোড়ল সাইফুদ্দিন সুমন, সরজিৎ ঘোষ দেবেনসহ বিএনপির স্থানীয় নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।।

পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি প্রার্থী বাপ্পি

আপডেট সময় : ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫