পাইকগাছায় ভূমি মেলা-উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ২০০ বার পঠিত

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় ভুমি মেলা -২০২৫ এর উদ্ধোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার সকালে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী এবং ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব ও ভূমি মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উক্ত ভূমি মেলার আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সঞ্চালক সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল ইসলাম,মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়,উপজেলা প্রকৌশলী শাফিন সোয়েব,প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খাতুুন,
অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইদ্রিসুর রহমান,ইউআরসি ইন্সট্রাক্টের ঈমানউদ্দীন,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত ঘোষ সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমাসহ সরকারি অনন্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ভুমি মেলা-২০২৫ এর অনুষ্ঠান শেষে ভুমি অফিসে সেবা গ্রহীতাদের জন্য বিশ্রামস্থল “আস্থা” এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনসহ অনন্য অতিথিবৃন্দ।
























