পাইকগাছায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু
- আপডেট সময় : ০১:৩৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১৪৩ বার পঠিত

” খুলনার পাইকগাছায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও অর্ঘ প্রদান করেন পাইকগাছা কয়রার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু।
তারই ধারাবাহিকতায় বুধবার সাড়ে নয়টার উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী পূজা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন ও সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ,উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ,সিনিয়র সাংবাদিক ও বিএনপি নেতা জিএম মিজানুর রহমান,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস।পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অসীম রায় চৌধুরী,প্রজিৎ কুমার রায়,সন্তোষ কুমার সরকার,দুলাল চন্দ্র বিশ্বাস,মিলন রায় চৌধুরীসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে খুলনা -৬ পাইকগাছা কয়রার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন, এসময় ভক্ত ও উৎসবপ্রেমীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তিনি তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির কাছে আর্থিক অনুদান প্রদান করেন।
তিনি জানান,’বিএনপি বিশ্বাস করে ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়তে হবে। প্রত্যেক নাগরিককে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করার সুযোগ নিশ্চিত করতে হবে।অসংখ্য সনাতনী ধর্মের নারী পুরুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠিত নানা আয়োজনে অংশ গ্রহণকারী বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন।




















