পাইকগাছায় দেবর কর্তৃক ভাবিকে পিটিয়ে আহত
- আপডেট সময় : ০২:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ১৩৩ বার পঠিত

ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):
পাইকগাছার পল্লীতে দেবর কর্তৃক ভাবিকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মারাত্বক আহত হয়ে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছে নাছিমা বেগম নামে এক নারী।
সরেজমিনে জানাগেছে, উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের দক্ষিণ পাড়া সানা বাড়ি জামে মসজিদে আসা তাবলীগ জামাতের মেহমানদের খাওয়ানোর জন্য বৃহস্পতিবার সকালে হযরত আলী সানার ছেলে আজিজের বাড়িতে রান্নার আয়োজন করা হয়। সকালে রান্না করার চুলা বসানোর জন্য রমজান সানার কিছু ইট নেয়ায় মহিলাদের মধ্যো কথা কাটাকাটি হয়।
ইতিমধ্যে রমজান সানা ও তার ছেলে রাজু এসে কোন কিছু শোনা বোঝা ছাড়াই চাচাতো ভাবি নাছিমা বেগম কে ঝাটা ও কাঠের চলা দিয়ে পিটিয়ে আহত করে। এলাকাবাসী আহত নাছিমা বেগমকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলে।
মারপিটের বিষয়ে রমজান আলী সানা জানান,কথা কাটাকাটি হয়েছে কিন্তু আমি নাছিমা ভাবিকে মারিনাই।
























