ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নাজিরা আক্তারকে সংবর্ধনা

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৩৫ বার পঠিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ পাইকগাছায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পাইকগাছা উপজেলার ১৪নং বিজিপি শামুকপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নাজিরা আক্তার।

উপজেলা কমিটি যাচাই-বাছাই শেষে পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে স্বীকৃতি দিয়েছে। মোছাঃ নাজিরা আক্তার এ নিয়ে দ্বিতীয়বার পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১১ সালে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসেবে নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা,শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, সৃজনশীল উদ্যোগ,বিদ্যালয়ের কাজে দক্ষতা ও আর্থিক শৃঙ্খলা যাচাই-বাছাই করে নাজিরা আক্তার কে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত করা হয়েছে।

তিনি ১৯৯৯ সালে প্রধান শিক্ষিকা হিসেবে ১৪নং বিজিপি শামুকপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগদানের পর থেকে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এছাড়া বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন মূলক ও সৃজনশীল কাজের মাধ্যমে ইতোমধ্যে তিনি যথেষ্ঠ সুনাম কুড়িয়েছেন। এদিকে, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা নির্বাচিত হওয়ায় মোছাঃ নাজিরা আক্তার কে কপিলমুনি ক্লাস্টার থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে ১২টায় উপজেলা সদরস্থ শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার শেখ ফারুখ হোসেনের উপস্থিতিতে এসময়ে আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, সেলিনা আক্তার,অজয় রায়, লক্ষণ চন্দ্র মন্ডল, প্রসেনজিৎ কুমার,খুরশিদা আক্তার, ছন্দা ঘোষ, গোপাল চন্দ্র মন্ডল, জিএম মিজানুর রহমান, পিনাকী সাধু, সুজিত মন্ডল সহ কপিলমুনি ও লতা ইউনিয়নের প্রধান শিক্ষক বৃন্দ।

পাইকগাছায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নাজিরা আক্তারকে সংবর্ধনা

আপডেট সময় : ০৮:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩