ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

পাইকগাছায় উন্নত ওয়াশ সেবা নিশ্চিতে আইওয়াশ প্রকল্পের সভা অনুষ্ঠিত

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ১০:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২৬ বার পঠিত

” খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং নিরাপদ পানি,স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সেবার মান উন্নয়নে উপজেলা পর্যায়ের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ)-এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ডরপ-এর উপজেলা সমন্বয়কারী মো. শরিফুল আলম তুহিন। চ্যারিটি ওয়াটারের আর্থিক এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহজাহান আলী খান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল এবং ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান।

উপস্থাপনায় জানানো হয়, ২০২৩-২৫ মেয়াদে বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি এবং ২০২৬ সালের নতুন কর্মপরিকল্পনা। বক্তারা উল্লেখ করেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় জেলাগুলোতে জলবায়ু পরিবর্তনের ফলে সুপেয় পানির সংকট ও স্যানিটেশন ব্যবস্থার যে বিপর্যয় ঘটছে, তা মোকাবিলায় সরকারের পাশাপাশি ডরপ-এর এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ডরপ-এর কার্যক্রমের সন্তোষ প্রকাশ করে বলেন, “উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট নিরসনে এই ধরনের উদ্যোগ সময়োপযোগী। তবে সেবার মান আরও উন্নত করতে এবং অধিক সংখ্যক মানুষকে এর আওতায় আনতে নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে।” তিনি প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কপিলমনি ইউপি সচিব মো. জাবেদ ইকবাল, মুহা. বেলাল হুসাইন,শিক্ষক আব্দুর রহমান, এবং ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের প্রতিনিধি নুরুন্নাহার বেগম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, স্বাস্থ্যগ্রাম দলের সদস্য সুশীল সমাজের, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

পাইকগাছায় উন্নত ওয়াশ সেবা নিশ্চিতে আইওয়াশ প্রকল্পের সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬