ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশা-মৃগী সড়কে দুই বছরেও শেষ হয়নি কার্পেটিং

মো. শামীম হোনসেন-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৭:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ১৩০ বার পঠিত

রাজবাড়ীর পাংশা হেড কোয়ার্টার থেকে মৃগী বাজার পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন থেমে আছে। দুই বছর আগে কাজটি শুরু হলেও এখনো শেষ হয়নি। সড়কের অন্যান্য কাজ হলেও এখনো অর্ধেকের বেশির ভাগ সড়কে কার্পেটিং করা হয়নি। ফলে চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে পথচারী ও ব্যবসায়ীরা। সড়কটির সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি তাদের।

স্থানীয় ও পথচারীরা জানান, ২০২০ সালের শেষের দিকে এই সড়কটির সংস্কার কাজ শুরু হয়। মাঝে মাঝে কাজ বন্ধ রেখেছিল ঠিকাদারী প্রতিষ্ঠান। বর্তমানে  কাজটি বন্ধ রয়েছে। দুই বছর পার হয়েলেও এখনো কাজ শেষ হয়নি। কার্পেটিং না করায় সড়কে অনেক খানাখন্দও হয়েছে। খোঁয়া বিছনো সড়কের ধুলায় অতিষ্ট হয়েছেন পথচারি ও সড়কের পাশে থাকা ব্যবসায়ীরা। সম্প্রতি বৃষ্টি হওয়ায় কাদা হয়ে পিচ্ছিল হয়ে গেছে সড়কটি। ফলে দুর্ভোগের পাশাপাশি যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটানা। সড়কটি দ্রুত সংস্কারের দাবি তাদের।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, পাংশা হেড কোয়ার্টার থেকে মৃগী জিসি সড়কের দৈর্ঘ্য ১০.৯ মিলোমিটার। কাজটির চুক্তি মূল্য ১১ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৭৭১ টাকা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মাসে নির্মাণ কাজ শুরু করার কথা এবং ২০২২ সালের ৩০ এপ্রিল মাসে নির্মাণ কাজ শেষ করার কথা। সড়কটি সংস্কার কাজ করছে মীর হাবিবুল আলম নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

সড়ক সংস্কারের তদারকিতে নিয়োজিত উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান বলেন, কার্পেটিং ছাড়া সড়কের অন্যান্য কাজ সম্পুর্ণ হয়েছে। ১০.৯ কিলোমিটারে সড়কের মধ্যে ৩.৭ কিলোমিটার সড়ক কার্পেটিং করা হয়েছে। বর্তমানের সংস্কার কাজ বন্ধ রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আল-আমিন বলেন, ২০১৭-১৮ সালের বাজেটের কাজ। বর্তমানের নির্মাণ সামগ্রীর দাম অনেক বেশি এ জন্য আমরা নির্ধারিত সময়েরে মধ্যে কাজটি শেষ করতে পারিনি। কাজের মেয়াদ তিন ধাপে বাড়ানো হয়েছে। অতিদ্রুত সড়কের বাকি কার্পেটিংয়ের কাজ শুরু করা হবে। তৃতীয় ধাপে বাড়ানো মেয়াদ শেষ হওয়ার আগেই সড়কের সংস্কার কাজ শেষ করা হবে।

পাংশা উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসান বলেন,  ঠিকাদারী প্রতিষ্ঠান বিভিন্ন সময় ধাপে ধাপে কার করছে। এখনো কাজটি শেষ করতে পারেনি। কাজটি শেষ করার জন্য একাধিবার মৌখিক ও লিখিত ভাবে বলা হয়েছে। আমাগী এক সপ্তাহের মধ্যে কাজটি শুরু করবে বলে জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান। শুরু না করলে কাজটি বাতিলের জন্য চিঠি করা হবে।

পাংশা-মৃগী সড়কে দুই বছরেও শেষ হয়নি কার্পেটিং

আপডেট সময় : ০৭:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩