ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ১১৭ বার পঠিত

দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় তৃতীয় বারের মত এক যোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক
সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬
মার্চ) বেলা ১১ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি
যুক্ত থেকে এ উদ্বোধন করেন।
৫০টি পাংশা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে পাংশা মডেল মসজিদ ও ইসলামিক
সাংস্কৃতিক কেন্দ্রেটিও শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল এ উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক
সাংস্কৃতিক কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এ সময়
উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান
এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী
কমিশনার (ভ‚মি) মোহাম্মাদ মাসুদুর রহমান রুবেল, পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা
আওয়ামীলীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
নূশরাত হাছনীন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার মোঃ চাদ আলী খান, জেলা পরিষদের সদস্য সফুরা
খাতুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, পাংশা মডেল থানার উপ-
পরিদর্শক (এস আই) মোঃ মিজানুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয়
গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জানা যায়, সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক
সাংস্কৃতিক কেন্দ্রে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও
ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।
এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এক সাথে প্রায় ৯শত মুসল্লি নামাজ আদায় করতে
পারবেন। নারী-পুরুষের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধীদের টয়লেট সহ নামাজের পৃথক
ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার,
ইসলামিক গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশি-বিদেশি
পর্যটকদের আবাসন ও অতিথি শালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজ্ব যাত্রীদের নিবন্ধনসহ
প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ও গাড়ি পার্কিং, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে
কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের সুবিধা রয়েছে।
সংবাদদাতা, মো. শামীম হোসেন, পাংমা (রাজবাড়ী) প্রতিনিধি। মোবাইলঃ ০১৭৭৮-৮৩১০১০।

পাংশা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩