পাংশার মাছপাড়ায় পশু হাটের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৪:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১৩৫ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া বাসস্ট্যান্ডের (ডন মোড়) পশ্চিমে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের পাশে এক বিশাল পশু হাটের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে এ পশু হাটের শুভ উদ্বোধন করেন, হাট সভাপতি বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো: আশরাফুল ইসলাম মিয়া।
জানা যায় পশু হাটের পরিচালক পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর মো: সোহরাব হোসেন মন্ডল ও আইয়ুব আলী।
এ সময় হাটের পরিচালক পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর মো: সোহরাব হোসেন মন্ডল বলেন, এ হাটটি হাইওয়ে সড়কের পাশে হওয়ায় নিরাপদে পশু আনা নেয়া করা যাবে। এই হাটে নিরাপত্তার সাথে আপনারা আপনাদের পশু ক্রয়-বিক্রয় করে তার মূলধন নিরাপদে নিয়ে ফিরতে পারবেন। প্রতি সোমবারে এ হাট নিয়মিত বসবে। হাটে গরু, ছাগল, মহিষ, হাঁস-মুরগিসহ যেকোন পশু নিয়ে এসে বিক্রয় করতে পারবেন। হাটের খাজনাও সীমিত। হাটটির সার্বিক সহযোগিতায় আছেন, বিএনপি নেতা আরিফুল ইসলাম টিপু ও বিধান কুমার বিশ্বাস। তিনি এরোও জানান, হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের বিনোদনের জন্য থাকবে বিচার গানের ব্যবস্থা।




















