পাংশায় সন্ত্রাসমুক্ত ও সুষ্ঠ নির্বাচনের দাবিরত নাগরিক সমাজের মতবিনিময়
- আপডেট সময় : ০৬:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৫৩ বার পঠিত

আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠিতব্য রাজবাড়ীর পাংশায় সন্ত্রাসমুক্ত, সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের দাবি জানিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলার নাগরিক সমাজ। আজ বৃহস্পতিবার (২ মে) দুপুরে পাংশা উপজেলা নাগরিক সমাজের আয়োজনে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাঝবাড়ি জাহানারা বেগম ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. নজরুল ইসলাম খানের সঞ্চালনায় পাংশা উপজেলা নাগরিক সমাজের আহ্বায়ক মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ আলী খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি নিখিল কুমার দত্ত, নাগরিক সমাজের সদস্য ও সিনিয়র সাংবাদিক মুক্তার হোসেন এবং মাসুদ রেজা শিশির প্রমুখ বক্তব্য দেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, এতিমধ্যে পাংশার নির্বাচনের পরিবেশ উত্তপ্ত হয়েছে। গত রাতে অস্ত্র সহ পাংশার এক ইউপি সদস্য বিদেশী পিস্তল ও গুলিসহ র্যা বের হাতে গ্রেপ্তার হয়েছে। মাঝে কুষ্টিয়া ও পাবনা থেকে সন্ত্রাসী আনার পরিকল্পনা শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে। গ্রেপ্তারকৃত বকুল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ফরিদ হাসান ওদুদের সমর্থক বলে জানতে পেরেছেন তারা।
আসন্ন পাংশা উপজেলা নির্বাচনে দুইজন চেয়ারম্যান প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান ও মিহিলা ভাইস চেয়ারম্যান পদে বেশ কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাংশার উন্নয়নে যে ভালো ভূমিকা রাখতে পারেন, যে প্রার্থী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকেন। বক্তারা তাকে ভোট দেওয়ার অনুরোধ জানান এবং নির্বাচনের দিন ভোটের পরিবেশ যেন সুষ্ঠ ও সুন্দর থাকে সেজন্য নির্বাচনের কমিশনের প্রতি অনুরোধ করেন।
মতবিনিময় সভায় নাগরিক সমাজের নেতৃবৃন্দসহ পাংশার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















