ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাংশায় বিচারের দাবিতে মামার বিরুদ্ধে ভাগ্নির সাংবাদিক সম্মেলন

মো: শামীম হোসেন, পাংশা (রাজবাড়ী) :
  • আপডেট সময় : ০৬:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫৬ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় নির্যাতনের প্রতিবাদে ও বিচারের দাবিতে মামার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে ভাগ্নি। রোববার দুপুরে উপজেলার পাট্টা ইউনিয়নের বয়রাট মাঠপাড়া গ্রামের জসীম উদ্দিনের বাড়িতে এ সাংবাদিক সম্মেলন করেন ভূক্তভোগী ভাগ্নি জাকিয়া আক্তার (২২)। জাকিয়া আক্তার জসীম উদ্দিনের কন্যা।

সাংবাদিক সম্মেলনে জাকিয়া আক্তার জানান, তার মা সৌদি প্রবাসী। দির্ঘ্য কয়েক বছর ধরে তার মা সৌদিতে রয়েছে। তার মায়ের কাছ থেকে বিভিন্ন কাজের কথা বলে বিভিন্ন সময় প্রায় ১৫ লক্ষ টার ধার নিয়েছে তার মামা ইউসুফ মন্ডল । বর্তমানে তার মা, ইউসুফ মন্ডলের কাছে টাকা ফেরৎ চাইলে তার মামা টাকা না দিয়ে তার মায়ের ফোন রিসিভ করেন না। তার মা তাকে (মামা) ইউসুফ মন্ডলের কাছে টাকা চাইতে বলেন। গত শুক্রবার জাকিয়া আক্তার তার মামার কাছে টাকা চাইলে তার মামা ইউসুফ মন্ডল ও নানা মতিয়ার রহমান তাকে মারপিট করে শারীরিক নির্যাতন করে।

এ ঘটনায় জাকিয়া আক্তার পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নির্যাতনের প্রতিবাদ ও তাদের বিচারের দাবি জানান জাকিয়া আক্তার।

এ সাংবাদিক সম্মলনে উপস্থিত থেকে জাকিয়া আক্তারের ছোট বোন রিয়া আক্তার ও মামী মালা খাতুন জানান, জাকিয়া আক্তার তারা মারপিট করতে দেখেছেন।

অভিযুক্ত মামা ইউসুফ মন্ডলের সাথে কথা হলে মারপিট করার কথা স্বীকার করে তিনি জানান, তার ভাগ্নি জাকিয়া আক্তারকে শুধু দুইটি থাপ্পর মেরেছেন। তবে টাকা পাওয়ার কথা অস্বীকার করেছেন তিনি।

পাংশায় বিচারের দাবিতে মামার বিরুদ্ধে ভাগ্নির সাংবাদিক সম্মেলন

আপডেট সময় : ০৬:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩