ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

পাংশায় বিএনপি’র দক্ষিণাঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ১০৫ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আঞ্চলিক (দক্ষিণ অঞ্চল) কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় পাংশা পৌর শহরের মৈশালা বাজার (নিমতলা) এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন হয়। 

উদ্ভোধন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, বিএনপি নেতা মো: জয়নাল আবেদীন।

পাংশা উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আঞ্চলিক কার্যালয় (দক্ষিণ অঞ্চল) এর উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: সাবু সরদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরিষা ইউপি সদস্য বিএনপি নেতা মো: রাকিবুল ইসলাম, পৌর বিএনপির ৭ নং ওয়ার্ডের সভাপতি রাজু আহম্মেদ, পৌর জাসাস এর নব নির্বাচিত সভাপতি মো: আজিজুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শিপন মোল্লা, শিকল সংগঠনের সভাপতি গোলাম সরোয়ার বাবু ও সাধারণ সম্পাদক সুজন।
সভায় বক্তারা বলেন, এই অফিস দক্ষিণাঞ্চলের সকল মানুষের জন্য উন্মুক্ত। যেকোন সহযোগিতা পেতে সকলেই এখানে আসবেন। এ অঞ্চলে আমরা এখানে কোন গ্রুপিং রাজনীতি করবো না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা তার পক্ষে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, শ্রমিক দল নেতা মো: কামাল গোমস্তা, বিএনপি নেতা আমিরুল ইসলাম, পাপ্পু, রুমি, বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা জিল্লুর রহমান, যুবদল নেতা ওয়ালিদুর রহমান, ছাত্রদল নেতা রেজোয়ান রহমান রুদ্র, নাঈমুর রহমান দুর্জয়, কিবরিয়া, তুহিন, মাসুদ মন্ডল, হাবিল সরদার, পারভেজ বিশ্বাসসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ।
উল্লেখ্য, অনুষ্ঠানে পাংশা উপজেলা বিএনপির প্রয়াত নেতা মরহুম আব্দুল আজিজ সরদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পাংশায় বিএনপি’র দক্ষিণাঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

আপডেট সময় : ০৬:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪