ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় তিন দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:১৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ১১২৬ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় কন্দার ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী কৃষি মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মেলা উপলক্ষে রোববার (১১ জুন) বিকাল ৪ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ প্রমূখ।

আলোচনা সভা শেষে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এ সময় তিনি সহ সকল অতিথিবৃন্দ মেলার সকল স্টল পরিদর্শন করেন।

পাংশায় তিন দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন

আপডেট সময় : ১০:১৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩